| # | Title | Member Name | Details | Action |
|---|---|---|---|---|
| 1 | প্রধান শিক্ষকের বাণী | মোঃ মমিনুর রহমান প্রধান শিক্ষক | শান্তি, শৃঙ্খলা ও শিক্ষায় এগিয়ে যাক শমশের নগর মাধ্যমিক বিদ্যালয় আলহামদুলিল্লাহ। মহান সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আমাদের বিদ্যালয় শমশের নগর মাধ্যমিক বিদ্যালয়, বারবাজার, কালীগঞ্জ — একটি গৌরবময় অতীত ও সম্ভাবনাময় ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছে। শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে মানবসম্পদ গড়ার এই মহান প্রতিষ্ঠানে আমি প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করতে পেরে গর্বিত ও কৃতজ্ঞ। বর্তমান বিশ্ব প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। এই পরিবর্তনের সাথে তাল মেলাতে হলে প্রয়োজন গুণগত শিক্ষা, প্রযুক্তির সদ্ব্যবহার এবং নৈতিক মূল্যবোধসম্পন্ন নাগরিক তৈরি। আমাদের বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ নিরলস পরিশ্রম, আন্তরিকতা ও একাগ্রতার মাধ্যমে শিক্ষার্থীদের সেই উপযোগী করে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমাদের লক্ষ্য শুধু ভালো ফলাফল নয়, বরং আদর্শ মানুষ গড়ে তোলা। এজন্য ছাত্রছাত্রীদের পড়ালেখার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম, নৈতিক শিক্ষা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করার নানা উদ্যোগ আমরা নিয়ে থাকি। অভিভাবক, শিক্ষক, ম্যানেজিং কমিটি ও স্থানীয় জনগণের ঐকান্তিক সহযোগিতা ছাড়া একটি শিক্ষাপ্রতিষ্ঠান উন্নতির শিখরে পৌঁছাতে পারে না। তাই আমি সকলের প্রতি আহ্বান জানাই— আসুন, আমরা সম্মিলিত প্রচেষ্টায় আমাদের প্রিয় বিদ্যালয়কে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলি। শমশের নগর মাধ্যমিক বিদ্যালয় বারবাজার, কালীগঞ্জ |
© 2026, Designed & Developed by Sheba Digital Ltd.