প্রস্তাবনা : শিক্ষাই জাতির উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধি ও বিকাশের একমাত্র মাধ্যম। একথা স্মরণ রেখেই কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ ২০০৯ সালে স্থাপিত হয় এবং ২০২৩ সালে কলেজ শাখার শুভ সূচনা। জেলা প্রশাসক, বগুড়া মহোদয় প্রতিষ্ঠানটির পদাধিকার বলে সভাপতি হওয়ায় জেলা প্রশাসন, বগুড়া এর সকল পর্যায়ের কর্মকর্তার সার্বিক তত্ত্বাবধানে কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ, বগুড়া পরিচালিত। প্রতিষ্ঠানটি ছাত্র-ছাত্রীদের উন্নত মানের শিক্ষা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ২২ ফেব্রুয়ারি ২০০৯ সালে নাটাইপাড়া মৌজায় ১৩০ (একশত ত্রিশ) শতাংশ স্কুল নামীয় নিজস্ব জমিতে প্রাথমিক শাখার কার্যক্রম শুরু হয়। ২০১৪ সালে নিম্ন মাধ্যমিক, ২০১৭ সালে মাধ্যমিক এবং ২০২৩ সালে উচ্চ মাধ্যমিক (কলেজ) শাখা অনুমোদন প্রাপ্ত হয়ে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে মানবিক ও বিজ্ঞান শাখায় ছাত্র-ছাত্রী ভর্তি করা হয়েছে। ওয়েব সাইট : www.collectoratepscbogura.edu.bd সফটওয়্যার: প্রতিষ্ঠানে ২০১৮ শিক্ষাবর্ষ থেকে e-EMS (Electronic Education Management System) সফটওয়্যার চালু করা হয়েছে। এই সিস্টেমে ছাত্র-ছাত্রীর পরীক্ষার ফলাফল প্রদান (e-result) শিক্ষার্থীর প্রতিদিনের অনুপস্থিতি সম্পর্কে অভিভাবকদের SMS-এর মাধ্যমে অবহিত করা, এছাড়া বিভিন্ন নোটিশ, পরীক্ষার তারিখ, ছুটি, শুভেচ্ছা বার্তা ইত্যাদি অভিভাবক ও শিক্ষকদের SMS-এর মাধ্যমে অবহিত করা হয়। শ্রেণি পরিচিতি: এই প্রতিষ্ঠানের কার্যক্রম নার্সারি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সুবিন্যস্ত রয়েছে। উল্লেখ্য যে, নার্সারি থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রী একত্রিত, চতুর্থ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত বালক-বালিকা আলাদা শাখায় ও একাদশ শ্রেণির ছাত্রছাত্রী একত্রিতভাবে পাঠদান করা হয়। মনিটরিং: সিসি ক্যামেরা বিগত ২০১৮ সাল থেকে চালু ছিল তবে ২০২৬ সালে তা আরো আধুনিকায়ণ করে সমস্ত ক্যাম্পাস এর আওতায় আনা হয়েছে। সকল কার্যক্রম বত্রিশটি সিসি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা হয়। সহশিক্ষা কার্যক্রম: সাধারণ পাঠ্য বিষয়ের পাশাপাশি শ্রেণিভিত্তিক সাপ্তাহিক রুটিন অনুযায়ী চিত্রাংকন, বিতর্ক, নাচ-গান, ফুটবল ক্রিকেট, ভলি বল, হা-ডু-ডু, দাবা, রশি স্কিপিং ইত্যাদি সহশিক্ষা কার্যক্রমে সকল শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ রয়েছে। চিত্ত-বিনোদন: শিক্ষার্থীদের বিনোদনের জন্য কিডস জোন, সুপ্রশস্ত মাঠসহ খেলার মনোরম পরিবেশ উপভোগের সুযোগ রয়েছে।

© 2026, Designed & Developed by Sheba Digital Ltd.